News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

বন্দরে ৭০ পিস ব্যাটারিসহ ২ ডাকাত গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৮:০৩ পিএম বন্দরে ৭০ পিস ব্যাটারিসহ ২ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস লুণ্ঠিত ব্যাটারিসহ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষাধিক টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার সদর থানার পশ্চিম চরমন্ডল গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে নূরনবী(৩৮) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকার অহেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া(৫০)।

বর্তমানে এরা উভয়ই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকায় ছদ্দবেশে বসবাস করে আসছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামিদের হেফাজত থেকে অপরাধের মাধ্যমে অর্জিত নগদ ৩ হাজার ৫শ টাকা এবং গ্যারেজ থেকে নিচে মালামাল উদ্ধার করা হয় যার মধ্যে আছে ৭০ পিস ব্যাটারি, বিভিন্ন কোম্পানির ইজিবাইক, মিশুক ও অটো রিকশার পুরাতন ও ব্যবহারযোগ্য ৭০টি ব্যাটারি (প্রতিটি ১২ ভোল্ট), যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

অপরাধের প্রমাণ নষ্টের উদ্দেশ্যে খুলে নেওয়া একটি পুরাতন সিসিটিভির সংরক্ষণের হার্ডডিস্ক যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।