News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:২৪ পিএম শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণকারী ৫টি যানবাহন থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলার সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন। 

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণকারী ৫টি যানবাহন থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ও ৫টি হর্ণ জব্দ করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।