নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব সদস্যদের উপর সশস্ত্র হামলার মূল আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। তার বাড়ি ফতুল্লার মাসদাইর এলাকায়।
র্যাব জানায়, গিট্টু রিপন কিলার জাহিদ বাহিনীর প্রধান শুটার এবং মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গত ৫ মে মাদকের আস্তানার তথ্য সংগ্রহে যাওয়া র্যাবের একটি দলের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তিনজন সদস্যকে কুপিয়ে জখম করেন তিনি ও তার বাহিনী।
হত্যা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ তার বিরুদ্ধে আগে থেকেই ডজনখানেক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।







































আপনার মতামত লিখুন :