বন্দরে আন্দিরপাড়ে একটি অটো রিক্সার গ্যারেজে ডাকাতির ঘটনায় ডাকাত দলের আরো ২সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ধৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া বিভিন্ন কোম্পানীর ১২ভোল্টের আরো ২০টি ব্যাটারী উদ্ধার করতে সক্ষম হয়।
সোমবার (১৩ জুলাই) বিকেল সোয়া ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার নাভানা এলাকায় অভিযান চালিয়ে ধৃত শাকিলের দোকান থেকে লুন্ঠিত ব্যাটারী জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতেরা হলো সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকার কাউছার মিয়ার ভাড়াটিয়া ফরিদ মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৩২) ও নারায়ণগঞ্জ সদর থানার মাহামুদপুর ভূঁইগর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে শাকিল (২৮)।
এ ব্যাপারে অটো গ্যারেজ মালিক নিলুফা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
১ জুলাই ভোর সাড়ে ৪টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়স্থ সায়েরা গার্ডেন সংলগ্ন মরিয়ম অটো সিএনজি নামীয় অটো রিক্সার গ্যারেজে এ ডাকাতির ঘটনা ঘটে।
ধৃতদের মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করলে ধৃত ডাকাতরা ডাকাতি ঘটনা সত্যতা স্বিকার করে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে জবানবন্দী প্রদান করে।







































আপনার মতামত লিখুন :