News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

ব্রেন টিউমারে আক্রান্ত ফিরোজাকে নাসিকের আর্থিক অনুদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:০২ পিএম ব্রেন টিউমারে আক্রান্ত ফিরোজাকে নাসিকের আর্থিক অনুদান

ব্রেন টিউমারে আক্রান্ত ফিরোজা বেগমের চিকিৎসার জন্য (পচিশ হাজার টাকার চেক) আর্থিক অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বুধবার ১৪ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কার্যালয়ে অসুস্থ ফিরোজা বেগমের হাতের ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।