News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

চাষাঢ়ায় বন্যাকবলিতদের ছাত্র ফ্রন্টের ত্রাণ সংগ্রহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:০৯ পিএম চাষাঢ়ায় বন্যাকবলিতদের ছাত্র ফ্রন্টের ত্রাণ সংগ্রহ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ ও বিতরণের লক্ষ্যে ১৪ জুলাই বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে গানে গানে ক্রাউড ফান্ডিং কার্যক্রম শুরু হয়েছে।

সংগঠনের নেতাকর্মীরা গণসংগীত ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তারা বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছেন। চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং ৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। দুঃখজনক হলেও সত্য, প্রায় প্রতি বছরই আমরা এমন ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে পাই। কিন্তু স্থায়ী সমাধান ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় উদ্যোগ দৃশ্যমান নয়। বন্ধুগণ, এই চরম দুর্যোগের সময়ে আমরা ঘরে বসে শুধু বন্যাকবলিত মানুষের দুর্দশা দেখে যেতে পারি না। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানো আজ আমাদের সবার কর্তব্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংগৃহীত অর্থ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দ্রুত বন্যাকবলিত এলাকায় দ্রুতই পৌঁছে দেওয়া হবে। এ মানবিক উদ্যোগে ব্যক্তি, প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হচ্ছে।