News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

এত বাধা উপেক্ষা করেও ইসলামী ব্যাংক দাঁড়িয়ে আছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৮:৩৭ পিএম এত বাধা উপেক্ষা করেও ইসলামী ব্যাংক দাঁড়িয়ে আছে

ইসলামী ব্যাংক ঢাকা ইস্ট জোনের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড ড. মোহাম্মদ সোলায়মান বলেছেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাতা থেকে গ্রাহকরা হলে আমাদের শক্তি। ৪৩ বছর যাবৎ ব্যাংকের পথচলা মধ্যে গ্রাহকদের ভালোবাসা ও সমর্থক আমাদের চালিকা শক্তি বেড়েছে। ১৯৮৩ সাল প্রতিষ্ঠিত গ্রাহকদের কারণে ব্যাংকের খাতে ইসলামী ব্যাংকের ধারে কাছে আসতে পারেনি অন্যান্য ব্যাংকগুলো। ডিপোজিট, ব্যবসায়ী লোন, রেমিটেন্স সহ ব্যাংকে সব স্থানে ইসলামী ব্যাংক সবশ্রেষ্ঠ রয়েছে। আন্তজার্তিক ব্যাংক বাজারে বাংলাদেশের একমাত্র ব্যাংক ছিলো ইসলামী ব্যাংক। এই দেশের ৩ কোটির গ্রাহকের ব্যাংক হলো ইসলামী ব্যাংক। তাতে বলা যায় ৩ কোটি গ্রাহকের পরিবার হিসাব ধরলে কত জনের ব্যাংক হবে হিসাব করুন।

মঙ্গলবার ১৪ জুলাই বিকাল ৪টায় ইসলামী ব্যাংক নিতাইগঞ্জ শাখার মিলনায়তনে গ্রাহক সেবা মাস উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইসলামী ব্যাংক নিতাইগঞ্জ শাখার ভিপি ও শাখা প্রধান মোহাম্মদ নাজিমউদ্দিনের সভাপতিত্বে ম্যানেজার অপারেশন মোহাম্মদ আ. আজিজের উপস্থাপনায় বক্তব্য রাখেন গ্রাহক ব্যবসায়ী মো. মিজানুর রহমান, মো. সাইদুল হক, মো. জাহিদ হোসেন ও ডাক্তার মাইনুর রাকিব প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, গত জুন মাসে আমরা সঠিকভাবে রেমিটেন্স পেমেন্ট করতে না পারায় দেশের রেমিটেন্স কমে গিয়েছিলো। রেমিটেন্স যারা দেশের টাকা পাঠায় তারা বলেছিলো ইসলামী ব্যাংক সমস্যা ঠিক হোক তারপর আমরা এই ব্যাংকে পাঠাবো। ইনশাআল্লাহ এই যে ৯ জুলাই থেকে আবারো রেমিটেন্স খাতে ইসলামী ব্যাংকে আবারো হারানো জায়গা ফিরে এসেছে, মানে প্রথম স্থানে চলে এসেছে।

তিনি আরো বলেন, একাধিকবার ইসলামী ব্যাংকের যে পরিমাণ অপ্রচার হয়েছে, তা নিয়ে গ্রাহকদের পাশাপাশি ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছিলো। কিন্তু গ্রাহকদের সহযোগিতায় ব্যাংক আবার আগে পর্যায়ে শক্ত অবস্থানে ফিরে আসে। গত মাসে প্রথম সপ্তাহে বেশি গ্রাহকদের টাকা উত্তোলনে ভিড় ছিলো, দ্বিতীয় সপ্তাহে কমতে শুরু করে। ইসলামী ব্যাংক সকলের ব্যাংক, কোন দলের নয়। এত বাধা উপেক্ষা করে এখনো ইসলামী ব্যাংক দাঁড়িয়ে আছে।