News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

দেওভোগ মাদ্রাসায় কোনো তন্ত্র মন্ত্র থাকতে পারবে না : আব্দুল আউয়াল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৯:২০ পিএম দেওভোগ মাদ্রাসায় কোনো তন্ত্র মন্ত্র থাকতে পারবে না : আব্দুল আউয়াল

নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি ও ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, শিবির, জমিয়ত, খেলাফত বুঝি না। কোনো তন্ত্র মন্ত্র মাদ্রাসায় থাকতে পারবে না। দেওভোগ মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা। এটার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এটার জন্য কথা বলার অধিকার নারায়ণগঞ্জবাসী সবার।

শুক্রবার (১২ জুন) জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন।

আল্লামা আব্দুল আউয়াল বলেন, আমাদের যদি না ডাকে আমরা অধিকার নিতে বাধ্য হবে। সমস্যা কোথায়? কার সমস্যা? কাদের সমস্যা হচ্ছে? আপনাদের কমিটি এমন নয়; যে এটা অহীর মাধ্যমে সিদ্ধান্ত হয়ে গেছে; তা তো নয়। এটা পরামর্শের মাধ্যমে হয়েছে। মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুন্দরভাবে চলার জন্য নারায়ণগঞ্জবাসীর হক আছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসী জানতে চায় আপনারা কি করতে চাচ্ছেন। কিন্তু আপনারা সেই পুতুলের মতো খেলবেন আর নাচাবেন; নারায়ণগঞ্জে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম আছে অনেক বুঝমান ভালো মানুষ আছে; তাদেরকে ডেকে বসে সিদ্ধান্ত নেয়ার ব্যবস্থা করেন। যদি প্রভাব কাটিয়ে মাদ্রাসার পরিবেশ নষ্ট করেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জওয়াব দিতে হবে। এটা একটা দ্বীনি মাদ্রাসা। এখানে স্থানীয়ভাবে অনেক সময় দলীয় প্রভাব হয়; দলীয় প্রভাবের কারণে অনেক সময় মাদ্রাসাগুলো ক্ষতিগ্রস্থ হয়।

অনুরোধ করে আল্লামা আব্দুল আউয়াল বলেন, অনুরোধ করবো দলীয় প্রভাব দিয়ে কোনো সময় মাদ্রাসা পরিচালনা করতে যাবেন না। আমরা অনেক নিজেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক সময় ছাত্র ব্যবহার করি। এটা সবচেয়ে খারাপ অধ্যায়। নিজের স্বার্থ উদ্ধারের জন্য ছাত্র ব্যবহার করা এই ছাত্রের লাইফটা নষ্ট করে দিলাম। তথাকথিত রাজনৈতিক দলের মাদ্রাসার ছাত্র উস্তাদরা সম্পৃক্ত থাকা ঠিক না।