বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি মাজহারুল আলম খান পাভেল বলেছেন, বর্তমান শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হতে হবে। মোবাইল, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মত নিষিদ্ধ থেকে দূরে রাখতে পারেন এক যোগ্য মা। যাদের ঘরে কন্যা সন্তান রয়েছে, তাদেরকে বলবো বাল্যবিবাহে ‘না’। পরিবারের বাবা’রা যখন সংসারে আয় রোজগারে ব্যস্ত থাকেন, তখন মা তাদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে। সন্তানদের স্কুলে পাঠালেই হবে না, স্কুলে কি পড়াশুনা হলো ডাইরী চেক করবেন। ক্লাসে কোন সমস্যা সম্মুখিন হলে অধ্যক্ষকে জানাবেন, দ্রুত সময়ে সমাধান করা হবে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে শিক্ষার মান বৃদ্ধি করে আমাদের বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সুনাম বজায় রাখবো। সকলেই মনে রাখতে হবে এমপি আবুল কালাম মহোদয় এই স্কুলের ঐহিত্য ধরে রাখার নিদের্শনা দিয়েছেন।
রোববার ২আগষ্ট বেলা ১১টায় বন্দর উপজেলার বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অভিভাবক সমাবেশ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশে বক্তব্যে তিনি একথা বলেন।
উপস্থিত ছিলেন বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, অধ্যক্ষ ও সদস্য সচিব আজিজুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন সহ শিক্ষকবৃন্দরা।
পাভেল খান আরও বলেন, মাদক সেবন থেকে বিরত রাখতে পরিবারের বাবা-মাদের প্রধান দায়িত্ব। একটি পরিবারের একজন মাদকাসক্ত থাকলেও ওই পরিবার ধ্বংস হয়ে যায়। ইভটিজিং বর্তমান সমাজে ব্যাধিতে রূপ নিয়েছে। সন্তানদের যথাযর্থ সময়ে বাসা ফেরা তাগিদ নিতে পারলে ইভটিজিং রোধ সম্ভব।



































আপনার মতামত লিখুন :