সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মীকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো ছাত্রলীগের সক্রিয় কর্মী রায়হান মিয়া (৩০), শাওন শেখ (১৯), রাব্বী মিয়া (১৫), বিজয় পাল (১৯),সূর্য্যদেব চন্দ্র পাল (১৫), ঈশান সাহা (১৭), রাজ সাহা (১৭), রুদ্র দেব (১৮), আবির হাসান (১৮), শাহরিয়ার হাসান (২৫), ইমন মিয়া (২২), ও যোবায়ের হোসেন (১৯)। তারা নারায়ণগঞ্জ,নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামীলীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ছাত্রলীগের ১২ কর্মীকে আটক করে।
সোনারগাঁ থানার আওতাধীন তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিন বলেন, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের কর্মীদের আটক করা হয়েছে।





































আপনার মতামত লিখুন :