News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

দেড় ঘণ্টা পর উঠল লিংক রোডের অবরোধ, ফুটওভার ব্রীজের আশ্বাস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৮:৫৯ পিএম দেড় ঘণ্টা পর উঠল লিংক রোডের অবরোধ, ফুটওভার ব্রীজের আশ্বাস

ফতুল্লা রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতের পর এনসিপি, ছাত্রশক্তি ও এলাকাবাসী দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

রোববার বিকেল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন এসে দ্রুত ফুটওভার ব্রীজ তৈরি করে দেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ ছেড়ে দেয় এলাকাবাসী।

সড়ক অবরোধ করায় সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত ৭ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

এলাকাবাসীর দাবী স্টেডিয়ামের সামনে প্রায় সময় সড়ক দুর্ঘটনায় লোকজন নিহত হয়। এতে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী সড়ক অবরোধ করে ফুটওভার ব্রীজের দাবীতে বিক্ষোভ করে আসছে। প্রতিবারই বিক্ষোভকারীদের দ্রুত ফুটওভার ব্রীজ করে দেয়ার আশ্বাস দিয়ে যায় প্রশাসন। কিন্তু ওভার ব্রীজ আর করে দেয়না।

এরমধ্যে রোববার দুপুরেও ওইস্থানে আবুল হোসেন নামে এক ব্যক্তি ট্রাক চাপায় নিহত হয়। এরপর এলাকাবাসী ফুসে উঠে সড়ক অবরোধ করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন সিকদার, মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব জহিরুল ইসলাম, জেলা ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ও যুগ্ম আহবায়ক আবিদ রহমানসহ ছাত্রশক্তির রিয়াদ, সালাম সহ পাঁচ শতাধিক এলাকাবাসী।