নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় কিংবা বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ২ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরির্দশক রিমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।
জরিমানা প্রাপ্ত দুইটি প্রতিষ্ঠান হলো ফতুল্লা ভূঁইগড় সরদার বাড়ীর ওয়াসিম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৫৭ কেজি পলিথিন জব্দ এবং একই এলাকার মোহাম্মদ ওয়াস ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয় কিংবা বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।






































আপনার মতামত লিখুন :