News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:৩২ পিএম ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানিফ নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টায় ফতুল্লার ইসদাইর মন্দিরের পাশে কামাল হাজীর ভাড়াটিয়া ষষ্ঠ তলা বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত আবু হানিফ টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ইছাপুর গ্রামের বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আবু হানিফ নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনন্সে কর্মরত ছিলেন। তিনি বাকপ্রতিবন্ধি স্ত্রী নিয়ে ইসদাইরে একটি বাসায় ভাড়া থাকেন। অসুস্থতার কারণে ৫ দিনের ছুটিতে ছিলেন। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানাযাবে। লাশ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে।