নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকা মাদক সেবন করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পু নামে একজন আইনজীবী। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ইসদাইর এলাকার জামাল কামালের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রায় প্রতিদিনই ইসদাইর এলাকার জামাল কামালের বাড়িতে মাদকসেবীরা প্রবেশ করে জোরপূর্বকভাবে মাদক সেবন করে থাকে। বাড়ির মালিক তাদের বাধা দিয়েও থামাতে পারছিলেন না। বাধা দিতে গেলে বাড়ির মালিককে নানাভাবে হুমকি ধমকি দেয়া হয়।
পরবর্তীতে এই বিষয়ে বাড়ির মালিক এলাকাবাসীকে জানান। তারই ধারাবাহিকতায় এদিন দুপুরে এলাকাবাসী কয়েকজন মিলে বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান। সেই সাথে ৮ থেকে ৭ জন মাদকসেবীকে মাদক সেবনরত অবস্থায় পেয়ে যান। তাদের মধ্যে একজন অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পুও ছিলো।
পরে এই ঘটনায় মাহফুজুর রহমান উপস্থিত হয়ে পাপ্পু সকল মাদকসেবীকে কান ধরে উঠবস করান। সেই সাথে আর কখনও মাদক সেবন করবে না বলে মুচলেকা দিয়ে তারা ছাড়া পান।
এদিকে অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পুর মাদক সেবন করতে গিয়ে কান ধরে উঠবস করে ছাড়া পাওয়ার ঘটনায় আইনজীবীদের মাঝে তাকে আইনজীবী সমিতি থেকে বহিস্কারের দাবী উঠেছে। অন্য আইনজীবীরা তার বহিস্কার দাবী করছেন। তার কারণে অন্য আইনজীবীদের ইমেজ নষ্ট হোক এটা চাচ্ছেন না। একজন আইনজীবী মাদক সেবন করবে আর ধরা খেয়ে কানধরে উঠবস করবে এটা তারা মেনে নিতে পারছেন না।
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, মাদক দিয়ে পুরো নারায়ণগঞ্জ ছড়িয়ে গেছে। এই মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। তারই অংশ হিসেবে আমরা এলাকাবাসী মিলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলাম। এসময় একটি বাড়িয়ে গিয়ে অনেকগুলো মাদকসেবী মাদন সেবন করছে। তাদের আমাদের একজন আইনজীবীও ছিলো। এটা কখনও কাম্য নয়। আইনজীবীরা শ্রদ্ধার পাত্র। প্রথমবারের মতো তাদের ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে ওই এলাকায় পুলিশও অভিযান চালিয়েছে।


































আপনার মতামত লিখুন :