নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে সড়ক পারাপারের সময় গাড়ির চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আবুল হোসেনের (৫৫) বাড়ি নরসিংদী জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।





































আপনার মতামত লিখুন :