নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক কারবারী ও মাদক সেবীসহ বিভিন্ন মামলার মোট ১৫৪ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদক সেবী ৯৮ জন, ছিনতাইকারী ২ জন, চোর ১ জন, ডাকাত ৭ জন, ওয়ারেন্টভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ৩ জন রয়েছেন।
অভিযানে থানা ভিত্তিক গ্রেপ্তারের মধ্যে নারায়ণগঞ্জ সদর থানায় ১৩ জন, ফতুল্লা মডেল থানায় ৪২ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২৩ জন, বন্দর থানায় ২৬ জন, সোনারগাঁও থানার ৩০ জন, রূপগঞ্জ থানায় ১৮ জন এবং আড়াইহাজার থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অভিযানে ২১০ গ্রাম গাঁজাসহ একজনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, ২৮ জন মাদকসেবী, একজন চোর, পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার দুই আসামি ও অন্যান্য আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, আটজন মাদকসেবী, নিয়মিত মামলার দুই আসামি ও ওয়ারেন্টভুক্ত দুইজনসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।
সোনারগাঁও থানার অভিযানে পাঁচ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, ১৪ জন মাদকসেবী, ছয়জন ডাকাত, চারজন ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার দুই আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার অভিযানে ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য, আটজন মাদকসেবী এবং নিয়মিত মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া সিদ্ধিরগঞ্জ থানায় ১৮ জন মাদকসেবী, দুই ছিনতাইকারী ও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৩ জন; বন্দর থানায় ২২ জন মাদকসেবী ও চারজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৬ জন এবং আড়াইহাজার থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য ও একজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


































আপনার মতামত লিখুন :