নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ারকে হত্যার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ডেভিড নামের একজন পালানোর সময়ে পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর অবধি অভিযানে ওই ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ ও এআরবির পৃথক টিম।
এ ঘটনায় আনোয়ারকে হত্যার ঘটনাস্থলে তল্লাশী করে বোমা তৈরীর সরঞ্জাম, ৩ টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ জানায়, ২৪ নভেম্বর দিনগত রাত ২টায় মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার প্রধান মাস্টার মাইন্ডখ্যাত কুখ্যাত মাদক সম্রাট আব্দুল্লাকে আটক করা হয়।
তার দেওয়া তথ্য মতে দিবাগত রাত সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান করে ঘটনায় জড়িত আরো ২ দুষ্কৃতিকারী সামাদ ও হাসানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সামাদ ও হাসানের দেওয়া তথ্য মতে সকাল আনুমানিক ৮টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন তাসলিম পট্টির নুর হোসেনের পরিত্যক্ত বিল্ডিংয়ে অভিযান করে হত্যাকান্ডের প্রধান আসামী ডেভিডকে গ্রেফতার করতে গেলে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
এছাড়া এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুʼজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ডেভিড ছাড়া অন্যদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।







(46)-20261125083734.jpg)
















(44)-20261120153333.jpg)













আপনার মতামত লিখুন :