News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বিস্ফোরণস্থলে ছুটে গেলেন দিদার, সহায়তা আশ্বাস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৯:৪২ পিএম বিস্ফোরণস্থলে ছুটে গেলেন দিদার, সহায়তা আশ্বাস

নারায়ণগঞ্জের শহরের দেওভোগে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছেন। দেওভোগে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় শহরের পশ্চিম দেওভোগের আখড়ার মোড় এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় আরেকটি বিস্ফোরণ হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দিদার খন্দকার ছুটে যান। এবং ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

দেওভোগের আখড়ার মোড় এলাকায় বিস্ফোরণে ছয়জন আহত হন। তাঁদের মধ্যে তিনতলা ভবনের বাসিন্দা শিখা রানী (৫৫), মনা আচার্য (৬০) ও মনার মা আশা রানী (১০০) রয়েছেন। স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানিয়েছে, তাঁদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আব্দুল্লাহ আল আরেফীন বলেন, দেওভোগের ভবনটির নিচতলার রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে নিচতলার দেয়াল ধসে পাশের কাঁচা ভবনের ওপর পড়ে। এতে দুই ভবনের দেয়াল, আসবাবসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস বৈদ্যুতিক স্পার্কের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটিয়েছে। ভবনটিতে অগ্নিনির্বাপণব্যবস্থা ছিল না। গ্যাসের লাইনও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হতো না।