নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সংগঠন চেম্বারের ইফতারে ছিল প্রাণের স্পন্দন। নারায়ণগঞ্জের নির্বাচিত তিন সংসদ সদস্য, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে বাদ যায়নি কোন সেক্টরের কর্তা ব্যক্তি কিংবা প্রতিনিধি। পুরো নারায়ণগঞ্জ ছিল যেন এক ছাদের নিচে।
৫ মার্চ নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন হলে আয়োজন করা হয় ইফতারের। আগে থেকেই সেখানে উপস্থিত হন সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তিনি একই সঙ্গে নারায়ণগঞ্জ-১ আসনের এমপি। তবে সভাপতির চেয়ারে বসে থাকেনি তিনি, বরং শুরু থেকে সকল আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন একে একে। চেয়ারে বসার পর সেখানে ছুটে যান, কুশল বিনিময় করেন, খোঁজ খবর নেন।
একজন এমপি ও চেম্বারের সভাপতির এ আচরণে পুরো ইফতারে এক ভিন্ন আবহ তৈরি হয়। কেউ বা এসে কোলাকুলি করেন, কেউ মোবাইলে স্মৃতিস্বরূপ তুলে রাখেন সেলফি।
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিনের উপস্থিতি পুরো ইফতারের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। হাজির জন জেলা প্রশাসক রায়হান কবির।
এছাড়াও জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ, মহানগরের সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াত নেতা মাওলানা মাঈনউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন ছিলেন।
ব্যবসায়ী কাজী মনিরুজ্জামানের উপস্থিতি অনেকই অবাক করেন। তাকে বরণ করে নেন দিপু ভূইয়া সহ অন্যরা।
এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে ইফতার ছিল এক প্রাণের স্পন্দন।





































আপনার মতামত লিখুন :