৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাঢ়া সহ দেশের ৫টি বিভাগে একযোগে ৫০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে লজিক অব বাংলাদেশ। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক দক্ষতা উন্নয়ন সংগঠন লজিক অফ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্যপূর্ণ দিনটিতে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে গ্রহন করে এই ভিন্নধর্মী উদ্যোগ।
২০২১ সালের ৪ মার্চ যাত্রা শুরু করা সংগঠনটি সূচনালগ্ন থেকে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে কাজ করে আসছে।
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচি সংগঠনটির সেবা শাখার আওতাধীন 'ইফতার ডিস্ট্রিবউশন ৪.০' প্রজেক্ট এর অধীনে সারাদেশের ৫টি বিভাগের স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় একযোগে বাস্তবায়িত হয়। এ উদ্যোগের মাধ্যমে লজিক অফ বাংলাদেশ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ডিরেক্টর জেনারেল শেখ মাশরুর পারভেজ রাফি। তিনি বলেন,‘লজিক অফ বাংলাদেশ’ শুধুমাত্র একটি নাম নয়; এটি একটি স্বপ্ন, একটি বিশ্বাস। এই বিশ্বাস আমাদের নিজেকে চিনতে শেখায় এবং চিন্তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে অনন্য উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করে।








































আপনার মতামত লিখুন :