News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

ইসলামী আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:৩৮ পিএম ইসলামী আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখার ইফতার

রোজ শনিবার বিকাল ৩ টায় কুতুবপুর ইউনিয়নের চিতাশালে অবস্থিত আল কারীম কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের   সভাপতি হাজী ওয়াসিমউদ্দিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: বেলাল হোসাইন এর সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক " আলোচনা সভা ও ইফতার মাহফিল" অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম।