নারায়ণগঞ্জ শহরের ব্যস্ত সড়ক, শিল্পের কোলাহল আর শীতলক্ষ্যার স্রোতের মতোই প্রবহমান এই শহরের জীবন। এই ব্যস্ততা আর কোলাহলের মাঝেও কিছু মানুষ আছেন, যারা শুধু নিজের পথ হাঁটেন না, অন্যদেরও সঙ্গে নিয়ে হাঁটেন। মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু তেমনই একজন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে তিনি একই সঙ্গে রাজনীতি ও ব্যবসায়িক নেতৃত্বের দুটি গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করছেন। কিন্তু পদ-পদবির বাইরেও তার একটি আলাদা পরিচয় রয়েছে মানুষের মানুষ হিসেবে।
অনেকেই স্নেহ করে তাকে বলেন নারায়ণগঞ্জের ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’। সেই পরিচিত রূপকথার বাঁশিওয়ালার মতোই তার একটি স্বভাবজাত ক্ষমতা আছে মানুষকে কাছে টানার, একত্রিত করার এবং সামনে এগিয়ে নেওয়ার।
মুখে সবসময় হাসি, কথায় আন্তরিকতা। শ্রমিক থেকে শিল্পপতি, তরুণ উদ্যোক্তা থেকে অভিজ্ঞ ব্যবসায়ী সবার সঙ্গে সহজে মিশে যান তিনি। এই গুণটি তাকে শুধু জনপ্রিয় নেতা নয়, একজন বিশ্বস্ত সহযাত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
চেম্বার সভাপতি হিসেবে তিনি নারায়ণগঞ্জের শিল্প ও বাণিজ্য খাতকে আরও সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দেশের অন্যতম প্রধান শিল্পনগরী হিসেবে নারায়গঞ্জের যে সম্ভাবনা রয়েছে, তা পুরোপুরি কাজে লাগাতে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং সরকারি-বেসরকারি সমন্বয় নিশ্চিত করার বিষয়ে তিনি সদা সচেষ্ট। অন্যদিকে, সংসদ সদস্য হিসেবে রূপগঞ্জের সাধারণ মানুষের কথা তুলে ধরার দায়িত্বও তিনি একই নিষ্ঠায় পালন করে চলছেন।
সম্প্রতি ৫ মার্চ নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন হলে নারায়ণগঞ্জ চেম্বারের আয়োজিত ইফতার মাহফিলে তার সেই চিরচেনা উপস্থিতি আবারও সবার নজর কেড়েছে। বিভিন্ন প্রেণি-পেশার মানুষের মিলনমেলায় তিনি অতিথিদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেছেন, খোঁজখবর নিয়েছেন এবং সমগ্র অনুষ্ঠানজুড়ে এক উষ্ণ ও প্রাণবন্ত পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন।
প্রোটোকলের দূরত্ব নয়, মানবিক উষ্ণতার মাধ্যমেই তিনি মানুষের কাছে পৌঁছান। নারায়ণগঞ্জের মানুষ বিশ্বাস করেন, এই শহরের সত্যিকারের উন্নয়ন তখনই সম্ভব, যখন রাজনীতি ও অর্থনীতির নেতৃত্ব একই সুরে কথা বলে। দিপু সেই সুরের একটি পরিচিত কণ্ঠস্বর।
তাই যখন কেউ তাকে ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ বলে ডাকেন, তিনি হাসিমুখেই তা গ্রহণ করেন। কারণ সেই রূপকের আড়ালে যে বার্তা মানুষকে একত্র করা, স্বপ্নকে সামনে রেখে এগিয়ে চলা সেটাই যেন তার জীবনের মূলমন্ত্র।









































আপনার মতামত লিখুন :