News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

এইচএসসি পরিক্ষার্থীর জন্যে ছাত্রদল নেতা ফারহানের দোয়ার আয়োজন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৮:১৬ পিএম এইচএসসি পরিক্ষার্থীর জন্যে ছাত্রদল নেতা ফারহানের দোয়ার আয়োজন

আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। একসময় অন্তত ৬০ পরিক্ষার্থীকে শিক্ষা উপকরণ কলম, স্কেল ও ফাইল উপহার হিসেবে দেওয়া হয়েছে। 

বুধবার (১ জুলাই) সকালে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রাওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসায় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান ফারহানের সভাপতিত্বে দোয়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। 

তিনি বলেন, এখানে উপস্থিত শিক্ষার্থীদের অনেকে অল্প বয়সে এইচএসসি পরিক্ষার্থী দিবেন তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের নবী করিম হযরত মোহাম্মদ সাঃ বলেছিলেন শিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনে তোমরা চীন দেশে যাও। এই বাক্যের মাধ্যমে তিনি শিক্ষার গুরুত্বকে তুলে ধরেছেন। কারণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মানুষের জ্ঞানের বিকাশ ঘটে। জ্ঞান অর্জন করে দেশ, সমাজ ও পরিবারের জন্য তারা সম্পদে পরিণত হয়। বিশেষ করে সেই সম্পদ যদি ইসলামের পথের হয় সেটা আমার দৃষ্টিতে জাতির জন্য আরও মঙ্গল বয়ে আনে। আমি প্রত্যেক শিক্ষার্থীর জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করি। 

এসময় দোয়ার আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আঃ শুকুর আলী মোল্লা।