‘দৃষ্টি যেখানে সীমিত সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জে সাদা ছড়ি ও অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হবে।
এদিন দৃষ্টি প্রতিবন্ধী ৫ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে এবং ৮১ জনকে ১ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। একই সাথে ১০০ জনকে সাদাছড়ি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকার বলেন, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর কোথাও দৃষ্টি প্রতিবন্ধীদের মূল জনস্রোতের বাইরে দেখে না। তারা মনে করে প্রতিবন্ধীরাও মূল জনস্রোতের অংশ। একজন স্বাভাবিক মানুষ যে সুযোগ সুবিধা পায় প্রতিব›দ্বীরাও সেই সুযোগ সুবিধা ভোগ করে। কিন্তু বাংলাদেশে এটা হয় না।
তিনি আরও বলেন, বাংলাদেশে মুখে মুখে অনেক আইন আছে কিন্তু সেই আইন কার্যকর হয় না। বাংলাদেশের প্রতিবন্ধী প্রতিরক্ষা আইন কার্যক্রর করা হয় না। পৃথিবীর বহু রাষ্ট্রের সকল জায়গাতেই প্রতিবন্ধীদের জীবিকা নির্বাহের জন্য আলাদা কর্ণার থাকে। সরকারের কাছে দাবী হলো যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানে যেন কর্ণার রাখা হয় সেখানে প্রতিবন্ধীরা জীবীকা নির্বাহ করতে পারে।
তৈমূর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জে আমরা অন্ধ স্কুল করতে চাই। অন্ধরা শুধু ভিক্ষা করে খাবে শিক্ষা অর্জন করতে পারবে না এটা কাম্য না। আমরা চাই প্রত্যেকটা দৃষ্টি প্রতিবন্ধী মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করবে।
এসময় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহ সভাপতি জয়নাল আবেদীন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ রানা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মো. আবদুল বাসেত আকন, সদস্য এ. কে. খান উজ্জল, বিএনএসবি খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালের পরিচালক খোন্দকার মহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও দৈনিক খবর প্রতিদিনের সম্পাদক এস এম ইকবাল রুমি, নারায়ণগঞ্জ জেলা শাখার কোষাধ্যক্ষ খন্দকার তুহিন পারভেজ আলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল সর্দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মাইন উদ্দিন মিয়া এবং সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর আলম।
















(27)-20261113144402.jpg)

(26)-20261113141914.jpg)
(25)-20261113133737.jpg)
(22)-20261113124400.jpg)
(12)-20261108104635.jpg)


(20)-20261112072127.jpg)





(18)-20261110062943.jpg)







আপনার মতামত লিখুন :