আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে নিজ ইউনিয়ন বন্দরের মুছাপুরে ব্যাপক গনসংযোগ চালিয়ে বিশাল শোডাউন করেছে ফুটবল প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন।
সোমবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে হাজার হাজার নারী পুরুষ সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট প্রদক্ষিন শেষে লাঙ্গলবন্ধের প্রেমতলা এসে গণসংযোগ ও শোডাউন শেষ করেন তিনি।
গণসংযোগকালে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন মুছাপুর ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, এই ইউনিয়নবাসী আমাকে ভালোবেসে তিন তিনবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন তাদের খেদমত করার জন্য। গত উপজেলা নির্বাচনেও আমাকে এ ইউনিয়ন থেকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। এবারও সংসদ নির্বাচনে এ ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোট দিয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। বন্দরে ফুটবলে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
পরিশেষে আমি মুছাপুর ইউনিয়নবাসীসহ বন্দর উপজেলাবাসীর দোয়া চাই ফুটবল মার্কায় ভোট চাই ।






































আপনার মতামত লিখুন :