News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০১ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

সোনারগাঁয়ে হাড়গোড় উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৭:১৫ পিএম সোনারগাঁয়ে হাড়গোড় উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি ডোবার পাশ থেকে অজ্ঞাত পরিচয় কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় ডোবার পাশে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ বলেন, কঙ্কালের পাশে পুরুষের একটি প্যান্ট ও টি শার্ট দেখতে পেয়ে ধারণা করছি কঙ্কালটি একজন কিশোরের। তবে কতদিন আগে তা এখন বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে থেকে কঙ্কালটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।