জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি নেতাকর্মীদেরকে সতর্ক করে বলেন আপনারা সাবধান হোন। অচিরেই বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু হবে। তাই সৎ পথে থেকে দেশ ও দলের জন্য কাজ করুন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বন্দর থানা শাখার উদ্যোগে রাজবাড়ী এলাকার পাইওনিয়ার স্কুল প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বন্দর থানা জাসাসের সভাপতি মো. আব্দুর রউফের সভাপতিত্বে এবং বন্দর থানা জাসাসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মমিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়।
আনিসুল ইসলাম সানি বলেন, শুধু এশিয়া নয়, সারা বিশ্বে তারেক রহমান আজ একটি অনন্য উদাহরণ। নানা ষড়যন্ত্র এখনো চলমান। তাই নেতাকর্মীদের আরও সতর্ক থেকে দলের জন্য কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নানা কৌশলে বিএনপিকে দুর্বল করার চেষ্টা চলছে। হাসিনা পালায়নি, তিনি ‘সেইফ এক্সিট’ নিয়েছেন। জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য আসন পাওয়ার পেছনে আওয়ামী লীগ ও জামায়াতের যৌথ ভূমিকা রয়েছে, যার লক্ষ্য ছিল বিএনপিকে ঠেকানো।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি হারুনুর রশিদ খাঁন মুকুল বলেন, 'দেশ ও জাতির স্বার্থে দলীয় ঐক্য ও শৃঙ্খলার কোন বিকল্প নেই তাই দেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বন্দর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান খুকুমণি, এনামুল হক রোমেল সহ-সাংগঠনিক সম্পাদক জাসাস বন্দর থানা, উপজেলা জাসাসের সভাপতি এড. মতিউর রহমান মতিন এবং নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা: এম এ লতিফ তুষার এবং মহানগর জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি ও জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা প্রমুখ।
মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সভাপতি মুনসুরুল হক মনি, দপ্তর সম্পাদক এম এ হালিম মুছা, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, বন্দর থানা জাসাসের সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ, সহ সভাপতি আশরাফুল ইসলাম, মহবুবুর রহমান শ্যামল, বাকী বিল্লাহ, কবির হোসেন, শাহজাহান, যুগ্ম সম্পাদক মঈন, ইমরান হোসনে মুন্না ও দপ্তর সম্পাদক মামুন প্রমুখ।
































আপনার মতামত লিখুন :