News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০১ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

মুছাপুরে কৃষি জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৭:১৭ পিএম মুছাপুরে কৃষি জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনের বাগ ফনকুল এলাকায় জমি থেকে মাটি কাটার অপরাধে সাদিক ও নুরুদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

‎‎রবিবার ১ মার্চ সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বন্দর উপজেলার শাসনের বাগ ফুনকুল এলাকায় অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইনে উল্লেখিত টাকা জরিমানা আদায় করে মাটি কাটা কাজ বন্ধ করে দেয়।‎

‎জানা গেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে কৃষি জমির মালিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে শাসনের বাগ ফনকুল কৃষি জমি অবাধে কেটে নিয়ে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে কতিপয় ভূমিদস্যুরা। যার কারণে বিপন্ন হচ্ছে বন্দরের পরিবেশ। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে বন্দর উপজেলা পরিষদের সহকারি ভূমি কমিশনার রহিমা আক্তার ইতি নেতৃত্বে শ্মশানের বাগ ফুনকুল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করে।