News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১০:০৯ পিএম রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। রবিবার ১ মার্চ রাত ৭ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার একটি গম কারখানায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার আলামিন (৩২) ও একই থানার সহিদপুর এলাকার ছোটনের ছেলে আমিন (২৬)।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের গম কারখানায় মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। রবিবার রাত ৭ টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। ক্রেনের নিচে কাজ করছিলেন তিন জন শ্রমিক।

হঠাৎ ক্রেনের তার ছিড়ে নিচে পড়লে ঘটনাস্থলেই আলামিন নামে এক শ্রমিক নিহত হয়। এসময় আরেক শ্রমিক আমিনকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের তার ছিড়ে দুজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।