News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

ফতুল্লায় ধর্ষণ চেষ্টা মামলায় কাউসার আহমেদ পলাশ গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:০৪ পিএম ফতুল্লায় ধর্ষণ চেষ্টা মামলায় কাউসার আহমেদ পলাশ গ্রেপ্তার

ফতুল্লায় ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কাউছার আহম্মেদ পলাশ (১৮) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাকে ফতুল্লার কুতুবপুর দেলপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত কাউছার আহম্মেদ পলাশ  ফতুল্লা মডেল থানার দেলপাড়া আল মদিনা মসজিদের পাশে চিকলির বাড়ীর ভাড়াটিয়া রাজিবুল হোসেনের পুত্র।

ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে শিশুটির বাবা বাদী হয়ে কাউছার আহম্মেদ পলাশকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর মেয়ে (৬) একটি মাদ্রাসায় হিফজখানায় পড়াশোনা করে। বৃহস্পতিবার দুপুরে ১২ টায় দেলপাড়া মাষ্টার মহল্লায় খেলার মাঠের পাশে পরিত্যাক্ত বাউন্ডারীর ভিতরে বাদীর  মেয়ে এবং ছেলে মোঃ আবু রায়হান (১০) খেলাধুলা করছিলো। এ সময় কাউছার আহমেদ পলাশ বাদীর মেয়ের কাছে যায় এবং তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে একটু আড়ালে নিয়ে গিয়ে স্পর্শকাতর স্থানে হাত বুলানোর পাশাপাশি ধর্ষনের চেষ্টা করে। বাদীর মেয়ে তখন চিৎকার করলে ঘটনাস্থলে যায় বাদীর ১০ বছর বয়সী ছেলে। ফলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে  লম্পট কাউছার আহম্মেদ পলাশ। পরে তারা বাসায় গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনার সত্যতা পেয়ে পুলিশ শুক্রবার সকালে অভিযুক্ত কাউছার আহম্মেদ পলাশকে গ্রেফতার করে। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।