প্রতি বছরের মত দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মিলু চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে বারদী ইউনিয়নের মসলন্দপুর গ্রামে শনিবার (৭ মার্চ) সকালে যাকাত প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
"মানবজনম মানবের তরে" এবং "মানুষ মানুষের জন্য" এই স্লোগানে এবার মিলু চেয়ারম্যান ফাউন্ডেশন যাকাত প্রদান কর্মসূচিতে প্রায় তিন হাজার দুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরন করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইসতিয়াক জামান রাতুল ও বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কাসেম বাবু'র সভাপতিত্বে এই অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুম মিলু চেয়ারম্যানের দৌহিত্র শাইখ তানভীর ইমাম লিও।
এসময় স্থানীয় এলাকাবাসী সহ সোনারগাঁ উপজেলা বিএনপি ও বারদী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।




































আপনার মতামত লিখুন :