সোমবার ৬ এপ্রিল নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অভিযানে চুন ফ্যাক্টরিকে ১০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং পৃথক ২ টি মামলার মাধ্যমে সর্বমোট ২৫ হাজার জরিমানা আদায় করা হয়েছে৷
অপর একটি চুন কারখানায় অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে এবং এক্সকাভেটর ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুনের সকল ভাট্টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।






































আপনার মতামত লিখুন :