News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

পরিবেশ দূষণ ফতুল্লার দুটি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:২৯ পিএম পরিবেশ দূষণ ফতুল্লার দুটি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণের দায়ে দুটি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত| সোমবার (৬ এপ্রিল) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক এএইচএম রাসেদ ¯^াক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়|

দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়| এতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সম¤^য়ে গঠিত একটি টিম উপস্থিত ছিলেন|

সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণকারী ফতুল্লার কুতুবপুরের পূর্ব লামাপাড়া এলাকার এসএন গার্ডেন এবং হাজীগঞ্জ এলাকার এসআরএস নিট ডাইং

কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ও ˆবদ্যুতিক মিটার খুলে ফেলা হয়| নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে ভবিষ্যতেও পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে|