News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ত্বকীর বিচার দাবীতে আলোক প্রজ্জালন বুধবার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:২৫ পিএম ত্বকীর বিচার দাবীতে আলোক প্রজ্জালন বুধবার

৭ এপ্রিল তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫৭ মাস| দীর্ঘ ১৩ বছর অতিবাহিত হলেও আজো এ হত্যার অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচার শুরু করা হয় নাই| শেখ হাসিনা সরকার এই বিচার বন্ধ করে রেখেছিল সাড়ে ১১ বছর, অন্তর্বর্তী সরকার দেড় বছর ক্ষমতায় থাকলেও অভিযোগপত্র আদালতে জমা দেয় নাই| দেশে বিচারহীনতা ও রাষ্ট্রের ˆবষম্য মূলক বিচার ব্যবস্থার এইটি একটি নগ্ন উদাহরণ|

ত্বকী সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ৮ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে|