নারায়ণগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী হাজীদের জন্য ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| রোববার (৬ এপ্রিল) থেকে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়|
প্রশিক্ষণে হজের আনুষ্ঠানিকতা, করণীয় ও বর্জনীয় বিষয়, ¯^াস্থ্য সুরক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| অংশগ্রহণকারীরা এ প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবধর্মী দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত, তাই সঠিক নিয়ম-কানুন ও প্রস্তুতি সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি| প্রশিক্ষণের মাধ্যমে হাজীরা হজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন এবং সুষ্ঠুভাবে হজ পালন করতে সক্ষম হবেন|








































আপনার মতামত লিখুন :