নারায়ণগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| সোমবার (৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়|
প্রশিক্ষণে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, ¯^চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়| সেই সাথে অংশগ্রহণকারীদের মাঝে এ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবায় ¯^চ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়|
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির|





































আপনার মতামত লিখুন :