News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জকে সন্ত্রাসীদের হাতে তুলে দেব না : শওকত আলী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:২০ পিএম নারায়ণগঞ্জকে সন্ত্রাসীদের হাতে তুলে দেব না : শওকত আলী

নারায়ণগঞ্জ মহানগর ¯ে^চ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানার বিরুদ্ধে উঠা অপহরণের পর হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মহানগর এনসিপির আহবায়ক শওকত আলী| একই সাথে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উপর প্রশ্ন তোলেন তিনি|

সোমরার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শওকত আলী এই ঘটনায় নিজের উদ্বেগ প্রকাশ করে তার বক্তব্য তুলে ধরেন| শওকত আলী বলেন, নারায়ণগঞ্জ এর একটা ঘটনার পর থেকে খুব আতংকে আছি| বারবার ত্বকীর ঘটনার কথা মনে পড়ছে| ঠিক একই রকম ঘটনা ছিল তখন| শুভ নামের একটা ছেলেকে প্রথমে গুম করা হয়| পুলিশের কাছে গেলে থানা থেকে কোন ব্যবস্থা নেয়া হয় নাই| স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রানার হেফাজতে আছে বলে পুলিশ স্বীকার করে পরিবারের কাছে| এবং বলে যে যথাসময়ে চলে যাবে বাসায়|

কিন্তু আর যায় নাই, থানায় মামলাও নেয়া হয় নাই| প্রায় ৭ দিন গুম থাকার পর গতকাল ছেলেটার লাশ শনাক্ত করে তার পরিবার| পুলিশ পরিবারকে জানায়| এবং পরিবার ঘটনাস্থলে পৌছানোর আগেই লাশ দাফন করে ফেলা হয়| জামাকাপড় দেখে পরিবার সনাক্ত করে| ঘটনা জানাজানি হলে পুলিশ মামলা নেয় এবং অপরাধী রানা এরমধ্যে পলাতক|

চিন্তা করে দেখেন কি ভয়াবহ ঘটনা| একটা মানুষ কে মেরে হচ্ছে, পুলিশ প্রশাসন খুনীকে সহায়তা করছে, জেনে শুনেও কোন ব্যবস্থা নেয় নাই| নারায়ণগঞ্জ এর এই চিত্র আগেও দেখেছি ওসমান পরিবারের আমলে| ত্বকী সহ এইরকম অসংখ্য ঘটনা ঘটত, শীতলক্ষ্যায় লাশ ভেসে উঠত| সেই সময়েই কি ফিরে গেলাম আমরা?

এই রানার পরিচয় সে বিএনপির একসময়কার দুর্ধর্ষ ক্যাডার ডেভিড এ ভাগ্নে| যে ডেবিড কে বিএনপি আমলেই ক্রসফায়ার করা হয়, এই পরিমাণ বেপরোয়া ছিল যে বিএনপি ও তাকে ঔন করতে পারে নাই| এত রক্তের বিনিময়ে স্বৈরাচারকে হটিয়ে আবার কি আরেক সন্ত্রাসের রাজত্বে প্রবেশ করলাম আমরা? এদিকে আরো ভয়াবহ কথা হচ্ছে, বিএনপি ও ছাত্রদলের কিছু মানুষ সেই রানার পক্ষ থেকে জাস্টিফাই করতেসে এই বলে যে, শুভ ছিল মাদক ব্যবসায়ী|

মাদক ব্যবসায়ী হলে কি বিএনপির নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে খুন করে ফেলার? আইন নাই দেশে? বিএনপি কি ওসমানদের পরিনতি ভুলে যাচ্ছে? এক মাদক ব্যবসায়ী কে যে খুন করেছে, সেও মাদক ব্যবসায়ী| মাদকের ভাগবাটোয়ারা নিয়েই গ্যাঞ্জাম ছিল সম্ভবত| এর উত্তর একমাত্র দিতে পারত আইন শৃঙ্খলা বাহিনী| কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ব্যস্ত সংবিধান নিয়ে,এদিকে তার বাহিনী দিনে দুপুরে মানুষ খুনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে| খুনীকে শেল্টার দিচ্ছে, পালিয়ে যেতে সহায়তা করছে| নারায়ণগঞ্জ কে আবারও সন্ত্রাসীদের হাতে তুলে দেব না কিছুতেই|