News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৭:১৮ পিএম চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরে ব্যাটারি চালিত মিশুক গাড়ীর চালক আমির হোসেনকে (৪৫) ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টায় যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত আমির হোসেনের মিশুকে উঠে কাশিপুর বাংলাবাজার ডাইং গলিতে পৌছামাত্র মিশুক চালক আমিরের গলায় ছুরিকাঘাত করে মিশুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার প্রথমে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, মিশুক ছিনতাইয়ের চেষ্টায় চালককে ছুরিকাঘাত করা হয়।  মিশুক চালক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে জানান।