News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় নিহত জুয়েলের জানাযা সম্পন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৯:০০ পিএম বন্দরে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় নিহত জুয়েলের জানাযা সম্পন্ন

বন্দরে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় নিহত ২ সন্তানের জনক জুয়েলের (৪৩) জানাযা সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ মে) বাদ আছর বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ ময়দানে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার মৃতদেহ দাফন সম্পন্ন করা হয়।

নিহত জুয়েল বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। জুয়েল হত্যাকান্ডের ঘটনায় শান্তিনগর এলাকায় চরম অশান্তি বিরাজ করছে।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, লাশ দুপুরে শান্তিনগর এলাকায় নিয়ে আসলে সেখানে শোকের ছায়া নেমে আসে। জুয়েলের মৃতদেহটি এক নজর দেখার জন্য শত শত নারী পুরুষ তার বাড়িতে ভীড় জমায়। জুয়েল হত্যাকান্ডের ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে নিহত জুয়েলের পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।

উল্লেখ্য গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত হয়। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আশিক ও আকাশ নামে ২ যুবককে আটক করে আদালতে প্রেরণ করা হয়।