News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে গণঅধিকার পরিষদের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১০:০৯ পিএম বন্দরে গণঅধিকার পরিষদের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি 

বন্দরে গণঅধিকার পরিষদের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত  নামা চোরের দল গোডাউনের টিনের চাল কেটে কৌশলে ভিতরে প্রবেশ করে ২টি সিলিং ফ্যান,৩০০ কেজী স্কেল ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা ও ২০ বস্তা কটন সাইজিং যার আনুমানিক মূল্য আরো ১ লাখ টাকার মালামার  চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে গনঅধিকার পরিষদের নেতা ভুক্তভোগী ব্যবসায়ী আরমান গাজী বাদী হয়ে মঙ্গলবার (১৯ মে) দুপুরে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সোমবার (১৮ মে) রাতে যে কোন সময়ে বন্দর থানার উত্তর লক্ষনখোলার কড়ইতলাস্থ এম আই জি এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে এ চুরি ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আরমান গাজী জানান, বন্দরে উত্তর লক্ষনখোলা এলাকায় ডাকাতি ও চুরির ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি রাতে অজ্ঞাত নামা চোরের দল বন্দরে  বিভিন্ন  এলাকায় গড়ে উঠা বিভিন্ন  ব্যবসা প্রতিষ্ঠান,  মিল কারখানাসহ এমন কি বাসা বাড়িতে হানা দিয়ে মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যাচ্ছে।