আড়াইহাজারে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে নিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমান। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ দ্রুত ও সহজে সেবা পাচ্ছে। তিন দিনব্যাপী এ মেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর ও অনলাইন সেবাসহ বিভিন্ন বিষয়ে তথ্যসেবা দেওয়া হবে।





































আপনার মতামত লিখুন :