বন্দরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ২ আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ২টি শর্টগান লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর পৌনে ৫টায় বন্দর থানার হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপি পক্ষ থেকে মোঃ মনির হোসেন বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বাদী আনসার মনির হোসেন জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় দায়িত্ব প্রাপ্ত আনসার সৈকত মিয়া ও অপর আনসার মো. মনিরুজ্জামান মুন্সি বন্দর থানার ১১০ কেভি হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের ভিতর শীতলক্ষ্যা নদীর ঘাটে সাধারণ আনসার সদস্যদের ডিউটি পোস্টে অবস্থানকালীন সময় হঠাৎ করে একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে ৫/৬ জনের একটি ডাকাত দল উল্লেখিত দুই আনসারকে দেশীয় অস্ত্রসস্ত্রের ভয় দেখিয়ে ঘিরে ফেলে। ডাকাত দলের ১ জন ডাকাত নৌকাতে ছিল। ডাকাতরা আনসার সদস্যদের রামদা ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক ধস্তাধস্তি করে আনসার সদস্য সৈকত এর শটগান যাহার বডি নং ৬৬২৯৯০ এবং অপর আনসার সদস্য মোঃ মনিরুজ্জামান মুন্সি শর্টগানের বডি নং ৪১৩১২০ জোর পূর্বক ছিনিয়ে নিয়ে ইঞ্জিন চালিত নৌকা যোগে দ্রুত কাঁচপুর মুখি উত্তর দিকে চলে যায়। ডাকাত দলের সদস্যদের পরনে ছিল কালো প্যান্ট, গায়ে কালো গেঞ্জি, মুখে মাক্স পড়া এবং ডাকাতদের বয়স অনুমান ৩৫-৪০ বছরের মধ্যে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি মোঃ জামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। লুন্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যহত রয়েছে।



































আপনার মতামত লিখুন :