শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে সদর উপজেলায় শব্দ দূষণকারী ৪টি যানবাহন থেকে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা ও ও ৪টি হর্ণ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ আল-আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: মাহমুদুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলার সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। সেই সাথে অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।



































আপনার মতামত লিখুন :