News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

নেওয়াজ বিতরণে আইভী টিপুর মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৮:৩১ পিএম নেওয়াজ বিতরণে আইভী টিপুর মিছিল

সদ্য জামিনে মুক্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ডা. সেলিনা হায়াৎ আইভীর পৈতৃক নিবাস চুনকা কুটির বাড়িতে মহররম উপলক্ষে দোয়া, ধর্মীয় বয়ান ও নেওয়াজ বিতরণ করা হয়। ২৩ জুন বাদ এশায় রাত ৯টা পর উপস্থিত শিশু-কিশোরদের মধ্যে মহররমের নেওয়াজ বিতরণ শুরু করে আইভী। বাড়ি সামনে এলাকার সড়কে মহানগর বিএনপির আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল অতিক্রম করে। মিছিলকারীদের নেওয়াজ দেয়ার জন্য আইভী তার অনুসারীদের পাঠালেও স্লোগানে চলে যায় বলে জানা গেছে।

আইভীকে ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাসা (চুনকা কুটির) থেকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময়ের ১২টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় ১৩ মাস কারাভোগের পর ৩ জুন জামিনে মুক্তি সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ওই রাত সোয়া ১০টার সময় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি পেয়ে বাবা চুনকা কুটির বাড়িতে অবস্থান করছেন।

বাবা আলী আহাম্মদ চুনকার হাত ধরে বংশানুক্রমে মহররম উপলক্ষে তার বাড়িতে প্রতি বছর দোয়া ও নেওয়াজ বিতরণে রেওয়াজ রয়েছে। যার কারণে ২৩ জুন ধর্মীয় বয়ান ও নেওয়াজ (শিরনি) বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরীর বিশিষ্ট ব্যক্তিরা, সাংস্কৃতিক কর্মী, তরিকতপন্থি ব্যক্তি ও এলাকাবাসী। তবে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় নগরীতে রাত-দিন টহল দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কারণে ওই রাতে আইভীর বাড়িতে মহররম উপলক্ষে দলীয় নেতাকর্মীর উপস্থিতি কম ছিল বলে জানা গেছে। এছাড়াও আইভীর বাড়ির সামনে অত্যাধুনিক ক্যামেরা বসানো কারণে অনেক অনুসারীরা উপস্থিত হয়নি মহররমের আয়োজনে।

মঙ্গলবার সন্ধ্যার পরে তার বাড়ির ভেতরে থাকা খানকা শরিফ মুসলিম উম্মাহ ও দেশের জন্য দোয়া করা হয়। এরপর আইভীর বাসায় ও বাসার সামনে রাস্তায় মহররমের ঐতিহ্যবাহী রণ-বাজনা পরিবেশন করে শিশু-কিশোররা। পাশেই চলছে তাজিয়ার প্রস্তুতি।‎

রাত সাড়ে ৯টা দিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল আইভীর বাসার সামনে দিয়ে অতিক্রম করে।