নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমি আমার ছেলে কাউসারকে আপনাদের কাছে দিয়েছি। আপনারা জানেন বন্দর আমাদের নদী দ্বারা বিভক্ত। পশ্চিম পাড়ে ইউনিয়ন পরিষদ। শহরে যাতায়াত করতে গেলে একশো দেড়শে টাকা চলে যায় আমাকে খুঁজতে গেলে। সময় ব্যায় হয়। আপনাদের আরামের জন্য আমার ছেলেকে দিয়েছি এখানে। আপনারা তাকে সহজেই পাবেন। আমি চাই আপনাদপর ঘরের ভেতরে ঢুকতে, ঘরের শুধু সামনে থাকতে না। আগামী দিনে ধানের শীষ চাইলে আপনারা ভাল ধানের চাষাবাদ করুন।
বৃহস্পতিবার (২ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ও বন্দর ইউনিয়নের ৯৬০ জন অসচ্ছল পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার ২৪ মেট্রিক টন চাল বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের বলবে এই আঠারো বছর আপনারা কষ্ট করেছেন। আপনারা কী আগের জায়গায় যেতে চান? তাহলে ভাল কাজ করতে হবে। আপনারা কীভাবে সমাজকে পরিচালনা করবেন সেই চাবি আপনাদের হাতে।





































আপনার মতামত লিখুন :