নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের অদূরেই প্রকাশ্যে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকা- চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না দাবি করেছে চাঁদমারী এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ উঠলেও জেলা প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেনি। ডিস ব্যবসায়ী নাসির উদ্দিনের হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার এবং এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে ২৪ জুন বেলা ১১টায় প্রায় এক ঘন্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড নতুন কোর্টের সামনে সড়ক অবরোধ করে চাঁদমারী এলাকাবাসী। এতে এলাকার মাদক স্পট উচ্ছেদ ও দ্রুত সময়ে ডিস ব্যবসায়ী নাসির উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে বিক্ষোভকারীরা। নিহত নাসিরের স্বজন ও ফতুল্লার চাঁদমারী এলাকার বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন। অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং আসামীদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের অদূরেই প্রকাশ্যে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকা- চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের চোখের সামনে প্রতিনিয়ত মাদক বিক্রি করে যাচ্ছে এরপরও তাদের টনক নড়ে না। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।
এদিকে চাঁদমারী এলাকাবাসী দাবির প্রেক্ষিতে বিকালেই এলাকার মাদক স্পটগুলো গুড়িয়ে দেয় ফতুল্লা মডেল থানা পুলিশ। জেলা প্রশাসক রায়হান কবির ও এসপি মিজানুর রহমানরে নিদের্শনা মাদকমুক্ত চাঁদমারী করার নিদের্শনায় এমন অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৪ মে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় ফ্রেন্ডস ক্যাবল ডিশ লাইন অফিসে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে নাসিরকে হত্যা করে। তিনি ওই এলাকার মৃত সাউজুদ্দিনের ছেলে। ঘটনার পর এলাকাবাসী হত্যাকা-ে সরাসরি জড়িত চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।







































আপনার মতামত লিখুন :