News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

হরিপুরে অবৈধ চুন কারখানায় তিতাসের উচ্ছেদ অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৯:৩৯ পিএম হরিপুরে অবৈধ চুন কারখানায় তিতাসের উচ্ছেদ অভিযান

বন্দরের ২৭নং ওয়ার্ডের হরিপুর এলাকায় একটি অবৈধ চুনের কারখানা উচ্ছেদ করেছে তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে তিতাস কর্তৃপক্ষের কর্মকর্তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করে চোরাই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সহ চুন পোড়ানোর চুলা ভেঙ্গে দিয়েছে।

এ নিয়ে দ্বিতীয় দফায় ওই চুন কারখানাটি উচ্ছেদ করে তিতাসের কর্মকর্তা।

এলাকাবাসীর অভিযোগ জৈনক আল-আমিন যিনি নিজেকে এলাকার বিএনপি নেতা মনিরুজ্জামান ওরফে বালু মনিরের লোক বলে পরিচয় দিয়ে থাকে। আল-আমিন বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম ভাঙ্গিয়ে এবং এলাকার নেতাদের ম্যানেজ করে অবৈধ ভাবে আবাসিক এলাকায় এই চুনের কারখানা চালিয়ে আসছিলো। এর আগেও তিতাস থেকে এই চুনের কারখানাটি বন্ধ করে দেওয়া হলেও আবারো আল-আমিন স্থানীয় নেতাদের ম্যানেজ করে চুন কারখানাটি চালু করে। কিন্তু চালুর পরদিনই তিতাসের কর্মকর্তারা এসে এই অবৈধ কারখানাটি ভেঙ্গে দিয়েছে। এজন্য আমরা তিতাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।

এদিকে তিতাস কর্মকর্তারা জানান, দ্বিতীয় দফায় এই অবৈধ কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় আমরা নিয়মিত আইনে মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করবো।