News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিস্কুটের প্যাকেটের আড়ালে গাঁজা পাচার, নারী গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৭:৩৯ পিএম বিস্কুটের প্যাকেটের আড়ালে গাঁজা পাচার, নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে বিস্কুটের প্যাকেটের ভিতরে ৪ কেজির বেশী গাঁজা পাচারকালে আকলিমা নামে এক নারী মাদক পাচারকারী গ্রেপ্তার হয়েছে। রোববার (১ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তিশো পরিবহনের একটি বাস থেকে ওই নারীকে আটক করে এসআরবি-১১ একটি টিম। গ্রেপ্তারকৃত আকলিমা (২২) ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার কাশীরামপুর এলাকার রাজেশ সিকদারের স্ত্রী।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১১ জানায়, এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ১ নভেম্বর রাত সাড়ে ৭ টায় জেলার সোনারগাঁ থানার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম টু ঢাকামুখী মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে
। পরে তিশা পরিবহনের একটি বাসে যাত্রীবেসে থাকা সন্দেহজনক একজন নারীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সাথে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট তল্লাশি করে প্যাকেটের ভিতর হতে ৪.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।