নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি পরিবহনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেলেও চালক ও হেলপার অক্ষত রয়েছেন।
উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে থামে। খড় নামানোর (আনলোড) অপেক্ষায় রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার।
ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন।
তিনি জানান, কিছুক্ষণ আগেই একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে।
আগুন টের পেয়ে চালক ট্রাকটি রক্ষার জন্য প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান এবং রাস্তার পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন জানান, অগ্নিসংযোগের এ ঘটনায় চালক বা হেলপারের কোনো শারীরিক ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাঁচপুর সেতু এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 'মামা ভাগিনা পরিবহনের' (পাহাড়িকা) একটি লোকাল বাস রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কাঁচপুর সেতু এলাকায় বাসটি থামিয়ে যাত্রী তোলার সময় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে রেকারের সাহায্যে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হয়।
এ কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মধ্যমে সরানো হচ্ছে।


(41)-20261119061608.jpg)
(37)-20261118163440.jpg)













(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)



(20)-20261112072127.jpg)

(31)-20261116072622.jpg)







(28)-20261115055902.jpg)
আপনার মতামত লিখুন :