News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

খালেদা জিয়া গড গিফটেড : তৈমূর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৯:২৬ পিএম খালেদা জিয়া গড গিফটেড : তৈমূর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। রোববার (৩০ নভেম্বর) বিকেলে এক বিবৃতিতে তিনি এই সুস্থতা কামনা করেন।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, এই দেশের ক্রান্তিলগ্নে অত্যন্ত প্রয়োজন। এই জাতিকে রক্ষা করার জন্য আল্লাহ যেন দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেন। তিনি গড গিফটেড। তার মেধা সবকিছু জাতির ক্রন্তিলগ্নে খুব প্রয়োজন। আমি তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে আমি তার জন্য দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।